'মেধা ঝরতে দেব না, অর্থের অভাব হবে না' এই স্লোগানকে ধারণ করে প্রতি বছর এক কোটি টাকা শিক্ষা বৃত্তি প্রদান করছে আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশন।
শনিবার আসপাডা প্রশিক্ষণ একাডেমি মিলনায়তনে মাসিক বৃত্তিপ্রাপ্ত মেধাবী ছাত্র-ছাত্রীদের নিয়ে বার্ষিক শিক্ষার অগ্রগতি বিষয়ক আলোচনা অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।

আসপাডার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক লায়ন মো. আবদুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক উম্মে হাবীবা মীরা।
বক্তব্য রাখেন প্রধান আলোচক পানি সম্পদ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব ও আসপাডার চেয়ারম্যান মো. রুকন উদ দৌলা, বিশেষ অতিথি বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক ও আসপাডার উপদেষ্টা মো. সাজ্জাদ হোসেন, নেত্রকোনা জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক ফারজানা পারভীন, আসপাডার পরিচালক সুবোধ চন্দ্র রায় ও শরীফ রায়হান। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবকগন শিক্ষার অগ্রগতি তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক উম্মে হাবীবা মীরা বলেছেন, শিক্ষার্থীদের মানবিক ও নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। এজন্য মেধাকে লালন করতে হবে। নৈতিকতার মাধ্যমে সুন্দর সনাজ উপকৃত হবে। সামাজিক উন্নয়নেও শিক্ষার্থীদের ভুমিকা রাখতে হবে।

প্রধান আলোচক সাবেক অতিরিক্ত সচিব ও আসপাডার চেয়ারম্যান মো. রুকন উদ দৌলা বলেন, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করে আসপাডা এক অন্যন্য নজীর স্থাপন করেছে। ১১১ জন চাকরি করছে। ২০ জনের বেশি বিসিএস ক্যাডার হয়েছে এবং ২২০ জন শিক্ষা বৃত্তিপ্রাপ্ত কর্মজীবন শুরু করেছে। পাঁচ শতাধিক শিক্ষার্থী বৃত্তি পাচ্ছেন।

সভাপতির বক্তব্যে আসপাডার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক লায়ন মো. আবদুর রশিদ বলেন, আসপাডা বৃত্তিপ্রাপ্ত সকল শিক্ষার্থীকে ভালো মানুষ হতে হবে। একইসাথে সততা ও নিষ্ঠাবান হতে হবে।
তিনি বলেন, পড়াশোনা শেষে কেউ যদি বেকার থাকে তাহলে বৃত্তিপ্রাপ্তদের জন্য আসপাডায় চাকুরির সুযোগ রয়েছে।
সভ শেষে মোনাজাত করেন আবু হানিফ মধুপুরী পীর সাহেব।







