জটিল কিডনী রোগে আক্রান্ত কলেজ ছাত্রী আদৃতার চিকিৎসায় হাত বাড়ালো ময়মনসিংহের সরকারি মুমিনুন্নিসা কলেজের ছাত্রদল।
আজ বৃহস্পতিবার সকালে আদৃতার পিতার হাতে কলেজের অধ্যক্ষের কক্ষে নগদ টাকা তুলে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ প্রফেসর খান মো: সাজ্জ্বাদ কবীর।
উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের সভাপতি মার্জিয়া তুষি, সাধারণ সম্পাদক সুলতানা রোজেন, যুগ্ম সাধারণ সম্পাদক সুমাইয়া আক্তার, প্রচার সম্পাদক প্রমি আক্তার প্রমুখ।
মার্জিয়া আক্তার তুষি বলেন, তারা এ টাকা কলেজের শিক্ষার্থীদের সহায়তায় পেয়েছেন। নিজেরাও কিছু অর্থ যোগ করেছেন। তারা সমাজের অন্য বিত্তবান ব্যক্তিদের প্রতিও আদৃতার চিকিৎসা সহায়তায় এগিয়ে আসার আহবান জানান।







