ময়মনসিংহে বর্ণিল আয়োজনে এ্যাডভান্সড রেসিডেন্সিয়াল মডেল কলেজের ২০২৬ সালের এইচএসসি শ্রেণীতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে কলেজটির আয়োজনে এতে নতুন শিক্ষার্থীদের ফুল ছিটিয়ে শুভেচ্ছা জানান শিক্ষকমণ্ডলীরা।

পরে প্রধান অতিথি হিসেবে ময়মনসিংহ ৪ আসনের এমপি আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এবং প্রধান আলোচক ময়মনসিংহ ৫ আসনের এমপি জাকির হোসেন বাবলুকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান শিক্ষার্থীরা।
সভাপতির বক্তব্যে ময়মনসিংহ ৬ আসনের এমপি ও অত্র কলেজের অধ্যক্ষ কামরুল হাসান মিলন বলেন, এ প্লাস সার্টিফিকেটের পাশাপাশি এ প্লাস মানুষের হওয়ার জন্য নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে। এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে নৈতিক শিক্ষার মাধ্যমে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
.jpeg)
অতিথিরা বলেন, পড়াশোনার পাশাপাশি মেধার উন্নয়নে খেলাধুলায় মনোযোগের পাশাপাশি জীবনের লক্ষ্য নিয়ে আগাতে হবে। বলেন, ঘরমুখো না হয়ে খোলা পৃথিবীর লক্ষ্যে বিচরণ করতে হবে। তারা পলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলাতে উৎসাহিত করতে মাদকমুক্ত সমাজ গঠনে প্রধানমন্ত্রী নানান উদ্যোগ গ্রহণ করেছেন।

এছাড়াও বক্তব্য রাখেন এআরএমসির সভাপতি মোহাম্মদ আব্দুর রাজ্জাক, সদস্য ড. মোহাম্মদ আলী আশরাফ, শাহ মোহাম্মদ মুস্তফা নূর, কলেজটির বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন কালচারাল শিক্ষক মোহাম্মদ জিহাদ রায়হান। পরে আমন্ত্রিত অতিথিদের বিশেষ সম্মাননা স্মারক প্রদান করে এ্যাডভান্সড রেসিডেন্সিয়াল মডেল কলেজ। পরে বর্ণাঢ্য সাংস্কৃতিক পর্বে অংশ গ্রহণ করে একদল শিক্ষার্থীরা।







