ময়মনসিংহ -কিশোরগঞ্জ সড়কে গৌরীপুরের কলতাপাড়া নামক স্হানে আজ রবিবার সকালে সড়ক দুর্ঘটনায় চালক নিহত হয়েছে।
পুলিশ জানিয়েছেন ময়মনসিংহ -কিশোরগঞ্জ সড়কে গৌরীপুরের কলতাপাড়া নামক স্হানে চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সড়কের পাশে গাছের সাথে ধাক্কা খেয়ে দুমরে-মুচরে গেলে ঘটনাস্থলে চালক মারা যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে স্হানীয়দের সহযোগিতায় চালকের লাশ উদ্ধার করে।
সড়ক থেকে গাড়িটি সরানো হলে যানবাহন চলাচল শুরু হয়।
নিহত চালকের পরিচয় পাওয়া যায়নি বলে পুলিশ জানিয়েছেন।







