ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা পরিষদের সম্পসারিত প্রশাসনিক ভবন উদ্বোধন করতে রোববার (৫ জুলাই) আসছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি। ঐ দিন বেলা ২ টায় তিনি সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হল রুম উদ্বোধন করবেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিমন্ত্রীর একান্ত সচিব মুহাম্মদ শরিফুল হক।
ফুলবাড়ীয়া এলজিইডি অফিস সূত্র জানায়, ২০২৪ সালের ২২ জানুয়ারী সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হল রুম নির্মাণ কাজ শুরু করে এমএসই-এমআরই(জেভি) নামক ঠিকাদারী প্রতিষ্ঠান। ৮ কোটি ৬ লাখ ৮২ হাজার ৮৮৬ টাকার প্রকল্পের নির্মাণ কাজ শেষ হয় ২০২৬ সালের ৩০ এপ্রিল। এলজিইডির উপজেলা প্রকৌশলী জোবায়ের হোসেন জানান, উপজেলা প্রকৌশল অফিস সার্বিক ভাবে কাজটি তদারকি করার ফলে নির্দিষ্ট সময়ে শেষ।
রোববার (৫ জুলাই) তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী সম্প্রসারিত উপজেলা প্রশাসনিক ভবন ও হল রুল উদ্বোধন শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করবেন। পরে উপজেলা পরিষদ হল রুমে সরকারী কর্মকর্তা/ কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় মিলিত হবে।
ফুলবাড়ীয়া উপজেলা বিএনপির আহবায়ক আখতারুল আলম ফারুক জানান, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে বিএনপির নেতা কর্মীরা উচ্ছসিত। যেহেতু এটি সরকারী প্রোগ্রাম তারপরও তাকে বরণ থেকে শুরু করে সার্বিক সহযোগীতায় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।
ফুলবাড়ীয়া উপজেলা নির্বাহী অফিসার শহিদুল ইসলাম সোহাগ জানান, তথয় ও সম্প্রচার প্রতিমন্ত্রীর আগমন উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শেষ মুহুর্তে চলছে গোছানোর কাজ।






