জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আহ্বায়ক হিসেবে চারুকলা বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাবিবুর রহমান হাবিব এবং সদস্য সচিব হিসেবে ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মারুফ হাসান (মামুন সরকার) দায়িত্ব পেয়েছেন।
মঙ্গলবার ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৬৮ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দেওয়া হয়। আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের জন্য নির্দেশনাও দেওয়া হয়েছে।
নবগঠিত এই কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে খাইরুল বাশারকে। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইসরাফিল হোসাইন, মুনতাসিন পারভেজ, রাসেল রানা, সানোয়ার শুভ, মাহমুদুল হাসান, তোফায়েল আহমেদ, মাশরুর আহমেদ ইনান, আফজাল হোসাইন, হাসিব আল রাজ, তোফায়েল ইসলাম, শাকিল আহমেদ, মোরশেদুল ইসলাম, মেহেদী হাসান সিদ্দিকী, এ. এস. এম সানোয়ার রাব্বী প্রমিজ, তোফায়েল পুনম, মুনতাসির মিরাজ, শাহাজালাল আহমেদ জনি এবং লিটন। কমিটিতে আরও ৪৭ জনকে সাধারণ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
কমিটির সদস্য হিসেবে রয়েছেন শাহাদাত হোসাইন, পাভেল খান, সানোয়ারুল ইসলাম লিমন, নাইমুল হাসান মঈন, ইফতেখার আহমেদ, আবু সাইদ, সিয়াম, ফজলে রাব্বি, আশিক, রিয়াজ আহমেদ, মাহারিজা মান্নান ফারিন, জান্নাতুল ফারিয়া প্রীতি, রিতু পান্না, হৃদয় আহমেদ, ফারুক আহমেদ, হৃদয় হাসান, মেহেদি হাসান সিক্ত, আশরাফুল আলম, রানা মিয়া, তানভীর আহমেদ, আসিফ, রনি, আব্দুল্লাহ বিন সাঈদ, বিপ্তম বিশ্বাস, জিলান, আসিমুল খান, আলভি মাহমুদ, মিশকাত জাহান তানভীর, মোবারক হোসেন নিশাত, কামরুল হাসান, তেনি আলম হৃদয়, রায়হান, আহমেদ শরীফ হৃদয়, মো. ইসহাক, সাজ্জাদ হোসেন, আরিফুল ইসলাম আরিফ, মো. নাঈম ইসলাম তরফদার, সিব্বাতুল্লাহ রিদম, সোহেল মাহমুদ অনু, লতিফুর রহমান রাতুল, তানভীরুল ইসলাম খান, রাকিব আহমেদ, তানভীর হোসেন আকন্দ উজান, রোকসানা আক্তার, জান্নাতুল নাঈম, সুমাইয়া আক্তার এবং ফাবিয়া তাসনিম চৌধুরী।
নবগঠিত কমিটির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব বলেন, আমার ওপর আস্থা রাখার জন্য কেন্দ্রীয় সংসদের প্রতি কৃতজ্ঞতা। বিশ্ববিদ্যালয়ের স্বার্থে ও শিক্ষার্থীদের স্বার্থে ইতিবাচক কাজ করে যাব আমরা। শিক্ষার্থীদের সুস্থ ধারার রাজনীতি উপহার দিতে চাই যেখানে কোনো গুপ্ত রাজনীতি ও সহিংসতা থাকবে না।
সদস্য সচিব মারুফ হাসান (মামুন সরকার) বলেন, দীর্ঘদিন পর এই কমিটি গঠনের মাধ্যমে ছাত্রদলের তৃণমূল কর্মীদের মাঝে নতুন প্রাণের সঞ্চার হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে এবং যেকোনো সংকটে আমরা তাদের পাশে থাকব। আমাদের প্রধান লক্ষ্য হলো ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা।





