ময়মনসিংহে দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী আকিজ রিসোর্সের ফ্ল্যাগশিপ ব্র্যান্ড ইনোভার এর সাফল্যের যাত্রা বিজনেস মিট-২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে নগরীর একটি কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে ব্যবসায়ীদের সঙ্গে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠান শেষে র্যাফেল ড্রয়ের মাধ্যমে বিজয়ীদের মাঝে বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়। এতে ময়মনসিংহ জেলার বিভিন্ন ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।
ইনোভারের ধারাবাহিক সাফল্য, পণ্যের গুণগত মান এবং প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার (মার্কেটিং) মো. সাজ্জাদুল ইসলাম।
এসময় ন্যাশনাল সেলস ম্যানেজার মোহাম্মদ হাসানুজ্জামান চৌধুরী, ডিভিশনাল সেলস ম্যানেজার মো. সোলায়মান হক, রিজিওনাল ম্যানেজার মনিরুজ্জামান, আবু রায়হানসহ গণ্যমান্য ব্যবসায়ী ও রিটেইলাররা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সকল ব্যবসায়ীকে ইনোভারের সঙ্গে থেকে প্রতিষ্ঠানটির অগ্রযাত্রায় সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান এবং এ বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।







