ময়মনসিংহে বেড়েই চলেছে হাম আক্রান্ত শিশুর সংখ্যা। বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত চিকিৎসাধীন অবস্থায় আরো ১ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে হামে মোট ৬৮ শিশুর মৃত্যু হলো।
গত ৩ আগস্ট সালে ময়মনসিংহ সদর উপজেলার পুতিয়ালীর চর থেকে হামের লক্ষণ নিয়ে ৯ মাসের মেয়ে শিশু হাসপাতালে ভর্তি হয়। শিশুটি শুক্রবার (৭ আগস্ট) ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। শিশুটির হাম ছাড়াও নিওমোনিয়া নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল বলে জানান হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হাসপাতাপলের আইসোলেশন ওয়ার্ডে নতুন করে ভর্তি হয়েছে ২০ শিশু। সেইসাথে ১৬ শিশু সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছে। হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে এখন চিকিৎসাধীন রয়েছে ৮৫ শিশু। গত ১৭ মার্চ থেকে আজ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মোট ৩ হাজার ২৫৪ শিশু ভর্তি হয়েছে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ৩ হাজার ১০১ শিশু।







