জাতীয় পর্যায়ে ঘোষিত ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’ উদযাপন উপলক্ষে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আলম । অনুষ্ঠানে সহকারী কমিশনার ( ভূমি ) জাকিয়া সুলতানা রোজী , উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল , পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহসহ সরকারী কর্মকর্তা , রাজনৈতিক নেতৃবৃন্দ , সাংস্কৃতিক কর্মী , শিক্ষক , সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, গত ২৩ মে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় পর্যায়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৬-২০২৭ সালকে ‘নজরুল বর্ষ’ হিসেবে ঘোষণা করেন। সেই ঘোষণার ধারাবাহিকতায় দেশব্যাপী নানা কর্মসূচির অংশ হিসেবে হালুয়াঘাটেও তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।

তিনি বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কেবল বিদ্রোহের কবিই নন, তিনি সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও সম্প্রীতির চিরন্তন প্রতীক। তাঁর সাহিত্য, সংগীত ও দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আধুনিক জ্ঞান ও প্রযুক্তির পাশাপাশি নিজের ভাষা, সাহিত্য, ইতিহাস ও সংস্কৃতিকে ধারণ করতে হবে। একটি জাতির উন্নয়নের জন্য অর্থনৈতিক অগ্রগতির পাশাপাশি সাংস্কৃতিক বিকাশও সমান গুরুত্বপূর্ণ।তিনি বলেন যে জাতি তাঁর সংস্কৃতিকে ধারণ করে , সে জাতি পথ হারায় না । তিনি কবি নজরুলকে বর্তমান প্রজন্মের সাথে সম্পৃক্ত ও সংযুক্ত রাখতে বর্তমান সরকার বহুমুখী উদ্যোগ নিয়েছে । নজরুল বর্ষ উদযাপণ সেই উদ্যোগের প্রতিফলন । তিনি বলেন , প্রেম , বিরহ, বিদ্রোহ , মানবতা , সম্প্রীতির কবি নজরুলকে বিশ্বের সামনে তুলে ধরতেও নজরুল বর্ষ ভূমিকা রাখবে ।
.jpeg)
উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে হালুয়াঘাটে তিন দিনব্যাপী নজরুল বর্ষ উদযাপনের বিভিন্ন কর্মসূচির সূচনা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে নজরুল সংগীত পরিবেশনা, আবৃত্তি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতা।

-1200x675.jpg&w=3840&q=75)



