দেশের অন্যতম শীর্ষ বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন এনটিভি সফলতার সঙ্গে ২৩ বছর অতিক্রম করে ২৪তম বর্ষে পদার্পণ করেছে|

এ উপলক্ষে শুক্রবার (৩ জুলাই) সকালে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটা, আলোচনা সভা, শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান এবং বণার্ঢ্যর র্যালীর আয়োজনের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়|

প্রেসক্লাবে আলোচনা সভায় এনটিভি’র স্টাফ রিপোর্টার এম আইয়ুব আলীর সভাপতিত্বে এবং সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালণায় প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশেনের প্রশাসক মো. রুকোনুজ্জামান রোকন|

এনটিভির ২৪তম বর্ষে পদার্পণে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল করিম, মহনগর জামাযাতের সেক্রেটারী শহীদুল্লাহ কায়সার, মহানগর বিএনপির যুগ্ম এ কে এম মাহবুবুল আলম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম, প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি মোশাররফ হোসেন ও সাবেক সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফা|

সভায় অতিথিগণ এনটিভির বর্ষপুর্তির কেক কাটেন এবং পরে র্যালীতে অংশ গ্রহণ করেন|

আলোচনা সভায় সিটি প্রশাসক বলেন, ক্লোজআপ ওয়ান এনটিভির সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান| ময়মনসিংহের লিজা, জামালপুরের নোলক বাবুকে ভোট করতে আমরা নিজে এবং অন্যকে উদ্বুদ্ধ করেছি| এনটিভির খবর, নাটক এবং টকশো জনগণের আস্থা অর্জন করছে| ভবিষ্যতেও এনটিভি চলমান ধারাবাহিকতা রক্ষা করে এগিয়ে যাবে এই প্রত্যাশা করেন তিনি|






