ময়মনসিংহে সাবেক সফল প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তাঁর রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল করেছে মহানগর ও দক্ষিণ জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ। এ সময় এসময় কোরআন তেলাওয়াতের পর মোনাজাতে অংশগ্রহন করেন দলীয় নেতাকর্মীরা।
শনিবার (১৫ আগষ্টট) দুপুর সোয়া ২টার দিকে ময়মনসিংহ নগরীর হরিকিশোর রায় রোডস্থ দলীয় কার্যালয়ে দিবসটি উপলক্ষ্যে যথাযোগ্য এই কর্মসূচি পালিত হয়। পরে দোয়া মাহফিল শেষে মহানগরী এবং সদর উপজেলার প্রতিটি মসজিদে দিবসটি উপলক্ষ্যে দোয়া মাহফিল আয়োজন করতে দলীয় নেতাকর্মীদের নির্দেশনাও দেওয়া হয়।

এ সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক (বিভাগীয়) ও ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী ছিলেন বেগম খালেদা জিয়া। জনগণের অধিকার আদায়ের এই মানবিক নেত্রী আমাদের ছেড়ে চলে যাওয়ার আজ এক বছর। উনার মৃত্যুর পর এই প্রথম জন্মবার্ষিকীতে আমরা দোয়া মাহফিলের আয়োজন করেছি। আল্লাহপাক উনাকে বেহেশতে সর্বোচ্চ স্থানে আসীন করুক। তিনি আরো বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরী। আমরা তাঁর নেতৃত্বে বাংলাদেশকে সুখী সমৃদ্ধশালী হিসাবে গড়ে তুলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার স্বপ্ন বাস্তবায়ন করতে চাই। সকল পর্যায়ের মানুষের ঐক্যবদ্ধ সহযোগিতায় আমরা এই দেশকে শান্তিময় ও সুন্দর রাখতে চাই।
দোয়া ও মিলাদ মাহফিলে আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) প্রশাসক রুকুনোজ্জামান রোকন, মহানগর বিএনপির আহবায়ক অধ্যপক একেএম শফিকুল ইসলাম, যুগ্ম আহবায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, কাজী রানা, এড. এম.এ হান্নান খান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব একেএম মাহাবুবুল আলম, মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুটু, সাধারন সম্পাদক জোবায়ের হোসেন শাকিল, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমিনুল ইসলাম ফয়সাল, স্বেচ্ছাসেবক দল নেতা তানভীরুল ইসলাম টুটুল, জেলা ছাত্রদলের সভাপতি আজিজুল হাকিম আজিজ, মহানগর ছাত্রদলের সভাপতি গোবিন্দ রায়, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক রাকিব হোসেনসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।







