সিউল ঘোষণা অনুমোদনের মধ্য দিয়ে আজ সন্ধ্যায় আইসিএপিপির ১৩ তম অধিবেশন শেষ হয়েছে। এশিয়ার ৩৬ দেশের ৮৩ টি রাজনৈতিক দলের তিন শতাধিক প্রতিনিধিদের সর্বসম্মতিক্রমে অনুমোদিত সিউল ঘোষণায় রূপান্তরিত বিশ্বে আস্থা পুনর্গঠনের জন্য আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা, দায়িত্বশীল জাতীয় নেতৃত্ব, আরও শক্তিশালী ও অন্তর্ভুক্তিমূলক জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান, আন্তর্জাতিক অঙ্গীকার বাস্তবায়ন এবং রাজনৈতিক ও ভৌগোলিক বিভাজন অতিক্রম করে অব্যাহত সংলাপ ও সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
.jpeg)
সিউল ঘোষণায় নেতৃবৃন্দ উল্লেখ করেন, "এশিয়ার দেশসমূহের সরকার, সংসদ ও নাগরিকদের মধ্যে সংযোগ স্থাপনকারী রাজনৈতিক দল হিসেবে আমরা এ ধরনের আস্থা গড়ে তুলতে আমাদের বিশেষ দায়িত্ব স্বীকার করছি। আমরা বিভিন্ন রাজনৈতিক ঐতিহ্য ও দৃষ্টিভঙ্গির দলগুলোর মধ্যে সংলাপের একটি অন্তর্ভুক্তিমূলক প্ল্যাটফর্ম হিসেবে আইসিএপিপির ভূমিকা পুনর্ব্যক্ত করছি। একই সঙ্গে এশিয়া ও সমগ্র বিশ্বের জন্য আরও শান্তিপূর্ণ, স্থিতিশীল, ন্যায়সংগত, টেকসই ও মানবকেন্দ্রিক ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে বাস্তবভিত্তিক সহযোগিতা জোরদার করার সংকল্প ব্যক্ত করছি।"
সম্মেলনের সমাপনী অধিবেশনে সর্বসম্মতিক্রমে সিউল ঘোষণা অনুমোদন করা হয়।

পঞ্চম ও শেষ প্ল্যানারি সেশনে সভাপতি ইসমাইল জবিউল্লাহ
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অনুষ্ঠিত এশিয়ার রাজনৈতিক দলসমূহের আন্তর্জাতিক সম্মেলন (আইসিএপিপি)-এর ১৩তম সাধারণ অধিবেশনে নবনির্বাচিত ভাইস চেয়ারপার্সন ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইসমাইল জবিউল্লাহ তাঁকে ভাইস চেয়ারপার্সন নির্বাচিত করায় এবং সম্মেলনের পঞ্চম ও সর্বশেষ প্ল্যানারি সেশনে সভাপতিত্বের দায়িত্ব অর্পণ করায় সদস্য রাজনৈতিক দল ও প্রতিনিধিদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
বিএনপির প্রতিনিধি দলের নেতা ও আইসিএপিপির সদ্য নির্বাচিত ভাইস চেয়ারপার্সন ইসমাইল জবিউল্লাহ আজ বিকেলে সিউলের হোটেল শিলার ডাইনেস্টি হলে আনুষ্ঠিত সম্মেলনের শেষ প্ল্যানারি সেশনে সভাপতিত্ব করেন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, এই সম্মান শুধু তাঁর ব্যক্তিগত অর্জন নয়, বরং বাংলাদেশ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতি এশিয়ার বিভিন্ন দেশের রাজনৈতিক দলগুলোর আস্থা, বন্ধুত্ব ও সহযোগিতার বহিঃপ্রকাশ।

ইসমাইল জবিউল্লাহ সম্মেলনে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের প্রতিনিধিদের গঠনমূলক বক্তব্য, মূল্যবান মতামত ও প্রস্তাবের প্রশংসা করে বলেন, সম্মেলনের ঘোষণা প্রণয়নে সকলের ঐকান্তিক প্রচেষ্টা, আন্তরিক সহযোগিতা ও ঐকমত্য প্রতিষ্ঠার মনোভাব অত্যন্ত প্রশংসনীয়। এর মধ্য দিয়ে এশিয়ার রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক বোঝাপড়া, গণতন্ত্র, শান্তি ও আঞ্চলিক সহযোগিতা জোরদারের অভিন্ন অঙ্গীকার প্রতিফলিত হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এই সম্মেলনে গৃহীত সিদ্ধান্ত ও ঘোষণা বাস্তবায়নে সদস্য রাজনৈতিক দলগুলো সম্মিলিতভাবে কাজ করবে এবং এশিয়ায় শান্তি, গণতন্ত্র, স্থিতিশীলতা ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় আইসিএপিপি আরও কার্যকর ভূমিকা পালন করবে।
এই সেশনে বাংলাদেশের এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজিব ভূঁইয়াসহ ১৯ জন বক্তব্য রাখেন। এর আগে আজ সম্মেলনে আরো দুইটি প্ল্যানারী সেশনে ৩১ জন রাজনৈতিক প্রতিনিধি বক্তব্য রাখেন। তাদের মধ্যে ছিলেন বাংলাদেশের ইসলামী আন্দোলন এর আন্তর্জাতিক সাব কমিটির সদস্য ইমতিয়াজ আহমেদ সজল, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মমতাজ উদ্দিন।


-1200x675.jpg&w=3840&q=75)





