নেত্রকোনায় তরুণী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত মো. রিপন মিয়াকে (৩৩) গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার রাত বারোটার দিকে গৌরীপুর উপজেলায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার দুপুরে র্যাব-১৪ সদর দপ্তর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মামলার এজাহারসূত্রে র্যাব জানায়, তরুণী এবং কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া প্রতিবেশী। তরুণীকে দিয়ে কনটেন্ট তৈরী করে ভাইরাল করে দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন ধরণের কু-প্রস্তাব দিয়ে আসছিল রিপন। গত ৩০ জুলাই রাতে জরুরী কথা আছে বলে মগড়া নদীর উত্তর পাড়ে তরুণীকে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।
এ ঘটনায় তরুণীর পিতা বাদী হয়ে নেত্রকোনা সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার পর থেকে রিপন গা ঢাকা দেয়। এরপর থেকেই র্যাব-১৪ অভিযুক্ত রিপনকে গ্রেফতারে ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি চালায়।
এরই প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪ ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার মহিষারন অচিন্তপুর এলাকায় অভিযান চালিয়ে পলাতক রিপন মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয়। তাকে নেত্রকোরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।



-400x300.jpg&w=3840&q=75)



