ময়মনসিংহ নগরীর রামকৃষ্ণ মিশন রোড ছত্রিশ বাড়ী এলাকায় দিনে দুপুরে মিজানুর রহমান রুবেল ওরফে কাইল্যা রুবেল (৪০) নামে এক যুবককে ঘরে ঢুকে দিনে দুপুরে জবাই করে হত্যা করেছে দুবৃর্ত্তরা|
রবিবার (৫ জুলাই) বেলা সাড়ে এগারোটার দিকে এ ঘটনা ঘটে| নিহত রুবেল ঐ এলাকার আব্দুল হামিদের ছেলে| রুবেল মাদকসেবী হিসাবে এলাকায় পরিচিত ছিলেন| হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন|
তিনি জানান, রহস্য উদঘাটনে সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়েছে| জিজ্ঞাসাবাদের পর প্রকৃত ঘটনা জানা যাবে| এদিকে ঘটনার পর পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে| গ্রেফতার আতঙ্কে ওই কলোনির মাদকসেবি ও বখাটেরা অনেকেই গাঁ ঢাকা দিয়েছে|
কোতুয়ালী মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা শিবিরুল ইসলাম জানান, নিহত রুবেল এলাকার চিহ্ণিত সন্ত্রাসী, নেশাখোর, ছিনতাইকারী ও বখাটে| তাঁর বিরুদ্ধে একাধিক মাদক ও ছিনতাই মামলা রয়েছে| এছাড়া নারী ঘটিত বিষয় জড়িত রয়েছে বলেও স্থানীয় সূত্রে জানা গেছে| রুবেল যে বাসায় ভাড়া থাকে, সেই বাসার মালিক পারুল (৪০) নামে ওই নারীর সাথে পরকীয়ার ঘটনা রয়েছে বলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে| পারুলের চার ছেলেকে আটক করতে পারলে হত্যার রহস্য বেরিয়ে আসবে বলে ধারণা করছে পুলিশ| ঘটনার পর পারুল ও তাঁর ছেলেরা পলাতক রয়েছে| তিনি আরো জানান, হত্যার সাথে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে|
পুলিশ ও স্থানীয়রা জানা যায়, রবিবার বেলা সাড়ে এগারোটার দিকে রুবেল নগরীর রামকৃষ্ণ মিশন ছত্রিশ বাড়ী এলাকায় একটি ভাড়া বাড়িতে অবস্থান করছিলেন| ওই সময় কয়েকজন দুর্বৃত্ত তার ঘরে ঢুকে প্রথমে তাকে বাঁশ দিয়ে পেটায় এবং এক পর্যায়ে জবাই করে ঘরে ফেলে রেখে পালিয়ে যায়| পরে রুবেলকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন| এ ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ, র্যাব, পিবিআই কাজ করছে|






