বাসস : মোমিনুল হক ও অধিনায়ক নাজমুল হোসেন শান্তর জুটিতে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম সেশনে ২৬ ওভারে ২ উইকেটে ১০১ রান করেছে ¯^াগতিক বাংলাদেশ| ৩১ রানে দুই ওপেনারের বিদায়ের পর তৃতীয় উইকেটে ৭০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন মোমিনুল ও শান্ত| মোমিনুল ৩১ ও শান্ত ৩৯ রানে অপরাজিত আছেন|
আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে দলীয় ১৮ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ| সপ্তম ওভারের প্রথম বলে পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদির শিকার হন ওপেনার মাহমুদুল হাসান জয়| ২টি চারে ৮ রান করেন তিনি|
১১তম ওভারের শুরুতে দলীয় ৩১ রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ| পাকিস্তানের আরেক পেসার হাসান আলির বলে আউট হন ২টি বাউন্ডারিতে ১৩ রান করা ওপেনার সাদমান ইসলাম|
দুই ওপেনারের বিদায়ের পর বাংলাদেশ বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তুলেন মোমিনুল হক ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত| তৃতীয় উইকেটে ৯৫ বলে ৭০ রানের অবি”িছন্ন জুটিতে প্রথম সেশন শেষ করেন তারা|
৪টি চারে মোমিনুল ৩১ রানে এবং শান্ত ৪টি চার ও ১টি ছক্কায় ৩৯ রানে অপরাজিত আছেন| পাকিস্তানের আফ্রিদি ও হাসান ১টি করে উইকেট নিয়েছেন|





