ময়মনসিংহ-১০ (গফরগাঁও- দক্ষিণ গফরগাঁও) আসনের সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু বলেছেন, যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। আজকের তরুণ সমাজ মাদক এবং মোবাইলে আসক্ত হয়ে খেলা থেকে অনেক দূরে সরে গেছে, যার ফলে বিভিন্ন অপরাধ হচ্ছে।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকাল ৪ টায় বাঁশিয়া উচ্চ বিদ্যালয় মাঠে টাঙ্গাব ইউঔনিয়ন ছাত্রদলের উদ্যোগে আয়োজিত ফুটবল প্রিমিয়ার লিগের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি আক্তারুজ্জামান বাচ্চু আরো বলেন, তরুণ সমাজকে বিভিন্ন অপরাধ থেকে দূরে রাখতেই এ খেলাধুলার আয়োজন করা হয়েছে। খেলাধুলার মাধ্যমে সমাজ পরিবর্তনের সম্ভব। গফরগাঁও ও দক্ষিণ গফরগাঁও উপজেলার জন্য আটটি ফুটবল খেলা মাঠ প্রস্তুত করা হবে।
বিএনপির নেতা আবুল হাসেন মেম্বারের সভাপতিত্বে ও টাঙ্গাব ইউনিয়ন যুবদলের সভাপতি মাহফুজুর রহমানের সঞ্চালনায় ক্রীড়ানুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মোঃ ইসহাক, টাঙ্গাব ইউপি প্রশাসক উৎপল কুমার ও কৃষকদল সভাপতি মোঃ দ্বীন ইসলাম।
এছাড়াও গফরগাঁও পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক জাহিদ হাসান স্বপন ও আল আমিন জনি, উপজেলা যূবদলের আহবায়ক সরদার মোঃ খুররম, ইউনিয়ন বিএনপি নেতা সালে আকরাম তসলিম, রশিদ মৌলানা, আব্দুর রশিদ মেম্বার, রমজান আলী, হান্নাম মেম্বার, মোঃ শাহজাহান, কালাম মেম্বার, নারনি তালুকদার, বাবুল চৌধুরী, সাদির বেপারী, রিটন শেখ, সুহাগ ফকির, বকুল মিয়া, রুহুল আমিন, হুমায়ুন, হাদিউল ও এনামুল, ছাত্রদল নেতা রাইয়ান মাহমুদ, নাঈম, মাহির, মুতাসিম, সুমন, মাহফুজ, ওয়াহিদ ও রিফাতসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ছাত্রদল নেতা মেহেদী হাসান রিদয় এর পরিচালনা টুর্নামেন্টের মোট ৮ টি দল অংশগ্রহণ করেন। ফাইনাল খেলায় সোনার বাংলা স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হয় মালোশিয়া মোস্তাকিম ফুটবল একাদশ। নির্ধারিত সময়ে ১-০ গোলে জয়লাভ করে সোনার বাংলা স্পোর্টিং ক্লাব।
উক্ত খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। খেলা শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেন।
আয়োজকেরা জানান, তরুণ সমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করা, সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি এবং মাদক ও সামাজিক ঞ্জঅবক্ষয় থেকে দূরে রেখে একটি সুস্থ, সুন্দর ও ক্রীড়াবান্ধব সমাজ গঠনের লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
আয়োজকদের প্রত্যাশা, এ টুর্নামেন্টের মাধ্যমে তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে এবং স্থানীয় পর্যায়ে ক্রীড়াচর্চা ও পারস্পরিক সম্প্রীতি জোরদার হবে।




-400x300.jpg&w=3840&q=75)


