আজ বিকালে ময়মনসিংহ সদর উপজেলার দাপুনিয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বাংলালিংক-এর আয়োজনে এক প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন।

এ সময় সিটি প্রশাসক খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের গুরুত্ব তুলে ধরেন এবং এ ধরনের আয়োজনকে সমাজে সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধির অন্যতম মাধ্যম হিসেবে উল্লেখ করেন।





