ময়মনসিংহ সিটি কর্পারশনর (মসিক) প্রশাসক মাঃ রুকুনাজ্জামান রোকন বলেছেন, সিটি কর্পোরশনের অনেক জায়গা বেহাত হয়ে আছে| এসব জায়গা চিহ্নিত করার কাজ চলছে| সিটি কর্পোরশনের সকল জায়গা উদ্ধার করা হবে| এ নগরীর জন্য যাদের অবদান ছিল এবং আছে তাদের স্মৃতি রক্ষার্থেও ভালো কিছু করে যেতে চান বলেও জানান তিনি| তিনি বলেন, ময়মনসিংহ নগরীত ৪০টি বস্তি রয়েছে| বস্তিতে বসবাসকারীরা মানবেতর জীবনযাপন করছেন| বস্তিতে এক জগ সাপ্লাই পানি ভরতে ২৯ মিনিট লাগে| জেলা প্রশাসন জায়গা দিলে বস্তিবাসীদের জন্য ঘর নির্মাণ করে দেবে সিটি করপারেশন|
গতকাল দুপুরে নগরীর শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে সিটি করপারেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব নেয়ার ৬০ দিনের কার্যক্রম তুলে ধরে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন| তিনি বিগত ৬০ কার্যদিবসে নগরীর উন্নয়ন, পরিচ্ছন্নতা কার্যক্রম, অবকাঠামা উন্নয়ন, নাগরিক সেবা বদ্ধি এবং চলমান বিভিন প্রকল্পের সার্বিক অগ্রগতি সাংবাদিকদের সামনে বিস্তারিতভাব উপস্থাপন করেন| এসময় নগর পরিকল্পনা, ট্রাফিক ব্যবস্থাপনা, ড্রেনেজ উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা ও আধুনিক নগরায়ণ নিয়ে গুরুত্বপূর্ণ আলাচনা করেন তিনি| সভায় উপস্থিত সাংবাদিকরা নগরবাসীর বিভিন্ন সমস্যা ও প্রত্যাশা তুলে ধরে একাধিক প্রশ্ন ও পরার্মশ প্রদান করেন| সিটি প্রশাসক সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং একটি পরিকল্পিত, আধুনিক ও নাগরিকবান্ধব নগরী গড়ে তুলতে মসিকের ভবিষ্যৎ কর্মপরিকল্পনার কথাও জানান|
রুকুনাজ্জামান সরকার বলেন, ‘পানি সমস্যা দূর করত ১০টি সাবমারসিবল পানির পাম্প স্থাপন করে দিয়েছে সিটি র্কপোরেশন| পর্যায়ক্রম সব বস্তিতেই সাবমারসিবল পানির পাম্প করে দয়া হবে| ঈদে ৭০০ পরিবারক ঢেউটিন এবং প্রায় পাঁচ হাজার পরিবারক ঈদ সামগ্রী দিবে সিটি করপারশন|’ তিনি বলেন, ‘জলাবদ্ধতা নিরসনে ক্রাশ প্রোগ্রামের ফলে বষ্টির পানি আধাঘণ্টার মধ্যে নেমে গেছে| আকুয়া খালসহ্ অন্যান্য খালের নাব্যতা ফিরিয় আনা হয়েছে| ড্রেনগুলো পরিস্কার-পরিচ্ছন্ন করা হয়েছে|’ নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে স্বেচ্ছাসেবক নিয়োগ করে যানজট সহনীয় পর্যায় নিয়ে আসা হয়েছে বলেও জানান তিনি|
সাংবাদিকদর উদ্দেশে মসিক প্রশাসক বলন, ‘যেখানে সিটি কর্পোরেশনের কর্মচারীর ভাত খাওয়ার টাকা নাই সেখান শুভেচ্ছা বিজ্ঞাপন দিয়ে টাকা খরচের আপাতত কোনো সুযোগ নেই|’ মসজিদ, মদির, শ্মশান, গারোস্থান সব জায়গায় সমহারে উন্নয়নমূলক কাজ করার কথা জানিয়ে তিনি বলেন, ‘সিটি কর্পোরেশনের বেহাত হওয়া সব সম্পদ উদ্ধার করা হবে| কারো দখলে থাকতে দেয়া হবে না|’
সিটি প্রশাসক বলেন, ‘নগরীর কয়েকটি বস্তিতে মানুষ অমানবিক পরিবেশে বসবাস করেন| সেসব বস্তির মানুষের বাড়ির ঘরের চালা পলিথিন দিয়ে তৈরী| এই পলিথিন দিয়েই তারা বষ্টির পানি আটকায়| আসন্ন ঈদ উপলক্ষ তাদের ঘরের চালা তৈরি করার জন্য প্রথম ধাপে ৭শ পরিবারক ঢেউ টিন দেয়া হবে| পরবর্তীতে এ সংখ্যা আরও বাড়ানো হবে|’
নগরীর যানজট নিয়ন্ত্রনে আনতে দুই মাস সময় চেয়ে সিটি প্রশাসক বলেন, ‘নগরীর অটারিকশা চলাচলের ক্ষেত্রে আগামী দু’মাসর মধ্যে একটি নিয়মের মধ্যে আনা হবে| প্রয়াজনে চালকদের রক্ত পরীক্ষা করে এদের মাদক সংশ্লিষ্টতা পরীক্ষা করা হবে| নগরীর বস্তিবাসীদের উন্নয়ন, জলাবদ্ধতা দূরীকরণ, যানজটমুক্ত, পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চলছে, তা অব্যাহত থাকবে|’ তিনি একটি সুদর সুশংখল নগরীর জন্য নগরবাসীর সহযাগিতা কামনা করেন|
সাংবাদিকদর লখার অবাধ স্বাধীনতা রয়েছে বলে উল্লখ করে সিটি প্রশাসক বলেন, ‘নগরবাসীর কাক্ষিত সেবা নিশ্চিত করতে মসিক আত্মরিকভাবে কাজ করে যাচ্ছে| এক্ষেত্রে সাংবাদিকদের গঠনমূলক পরামর্শ ও সহযাগিতা ভবিষ্যৎ উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করবে|’ সিএনজি চালিত অটোরিকসার চাঁদাবাজি বন্ধ, পাটগাদাম ব্রীজের মোড় যানজট নিরসন এবং ইঞ্জিনিয়ারিং কলেজকে বিশ্ববিদ্যালয় করতে সাংবাদিকদের সহযাগিতা কামনা করেন তিনি| সিটি প্রশাসক বলেন, ‘আমরা নিজ বদলে গেলে নগর বদলে যাবে, নগর বদলে গেলে সমাজ বদলে যাবে| আসুন ময়মনসিংহকে সুন্দর বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলি|’ এজন্য তিনি নরগরীবাসির কল্যাণে প্রতিদিন নিয়মিত মাঠ থাকবেন বলেও প্রতিশ্রুতি দেন|
প্রধান প্রকশলী মো. রফিকুল ইসলাম মিয়া, পরিবহন শাখা প্রধান রাজীব উল আহসান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ উপস্থিত ছিলেন| সভায় ময়মনসিংহ প্রসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম, সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সাধারণ সম্পাদক ও দৈনিক নিউ টাইমস’র ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল ইসলাম, ময়মনসিংহ প্রসক্লাবর সাবেক সাধারণ সম্পাদক অমিত রায়, ইনকিলাব প্রতিনিধি শামসুল আলম খান, আগামীর সময়র ব্যুরো প্রধান নিয়ামুল কবির সজল, এখন টিভির ব্যুারো প্রধান হারুনুর রশিদ, যমুনা টিভির ব্যুরো প্রধান এ এস এম হাসাইন শাহীদ, সময় টিভির ব্যুরো প্রধান উবায়দুল হক, সময়র আলার ব্যুরো প্রধান জাঙ্গাহীর কবির জুয়লসহ ময়মনসিংহ কর্মরত প্রিন্ট ও ইলক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থি ছিলেন|







