গতকাল বুধবার ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়| গণশুনানিতে গরীব, অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের আবেদন পর্যালোচনার মাধ্যমে বিভিন্নভাবে সরকারি অর্থ সহায়তা প্রদান করা হয়|
গণশুনানী চলাকালে ময়মনসিংহ -৪ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এবং জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান উপস্থিত ছিলেন|
স্বামীহারা অসহায় নারী মোছাঃ খাদিজা খাতুন তিন প্রতিবন্ধী সন্তানের মা| তাঁর তিন সন্তানই বিরল রোগে আক্রান্ত| প্রতিনিয়তই তিনি বেঁচে থাকার সংগ্রাম করে যাচ্ছেন| তাঁর আবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে চেক প্রদান করা হয়|
এছাড়াও একজন ক্যান্সারে আক্রান্ত রোগীর মোঃ সোলায়মানকে একটি চেক প্রদান করেন জেলা প্রশাসক| তিনি চরঈশ্বরদিয়ার মিরাজ আলীর ছেলে এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশন ৩১ নং ওয়ার্ডের একজন স্থায়ী বাসিন্দা| সদর উপজেলার ফুলচানের ছেলে
আব্দুর রহিম দীর্ঘদিন যাবৎ চোখের সমস্যা ভোগছেন| তিনি ডাক্তার দেখানোর জন্য আবেদন করলে জেলা প্রশাসন তাকে আর্থিক সহায়তার চেক প্রদান করেন|






