ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সহসভাপতি মনোনীত করেছে মন্ত্রানলয়। এতে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ও ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সংসদ সদস্য ইঞ্জি. এম. ইকবাল হোসাইন সভাপতি এবং ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদকে সহসভাপতি মনোনীত করা হয়।
আজ বুধবার বিকালে হাসপাতালের উপপরিচালক (ডিডি) ডা: মো: জাকিউল ইসলাম বাসসকে এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত ১৯ জুলাই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রানালয়ের উপসচিব কাজী শরীফ উদ্দিন আহম্মেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সহসভাপতি মনোনীত করা হয়।
ডা: জাকিউল ইসলাম আরো জানান, ২১ সদস্য বিশিষ্ট এই ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো: জাকির হোসেন। বাকিরা পদাধিকারবলে এবং মনোনীত সদস্য। পরবর্তীতে তাদের নিয়ে পূর্নাঙ্গ কমিটির গঠন হলে প্রথম সভা অনুষ্ঠিত হবে। দাফতরিক চিঠিতে সদস্যদের বিষয়টি অবহিত করা হবেও বলেও জানান তিনি।






