বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদ ভবনের সভাকক্ষে উত্তরা-গাজীপুর-ময়মনসিংহ মহাসড়কের উন্নয়ন, সবুজায়ন, বৃক্ষরোপণ ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম বিষয়ক এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।
এসময় স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, ময়মনসিংহ -৭ ত্রিশাল আসনের জাতীয় সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন, ময়মনসিংহ -১১ভালুকা আসনের জাতীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন'সহ সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





