রোটারি ক্লাব অব ময়মনসিংহের ৬৯তম অভিষেক অনুষ্ঠান বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে শুক্রবার নগরীর রিভার প্যালেস হোটেলে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের প্রথম পর্বে সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি রোটারিয়ান মনজুরুল হক কাজল। স্বাগত বক্তব্য প্রদান করেন পাস প্রসিডেন্ট রোটারিয়ান শিব্বির আহমেদ লিটন। সঞ্চালনা করেন এবং ক্লাব সদস্যদের পরিচয় করিয়ে দেন পাস প্রেসিডেন্ট রোটারিয়ান এস কে এম জহিরুল হক ও সজল চন্দ্র চন্দ।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ ৪ সদর আসনের জাতীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ। বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ -৫ মুক্তাগাছা আসনের জাতীয় সংসদ সদস্য জাকির হোসেন বাবলু, হালুয়াঘাট আসনের সংসদ সদস্য সালমান ওমর রুবেল, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকন। এসময় ক্লাব সদস্যরা অতিথিদের বরণ করে নেন।

প্রধান অতিথি বলেন, “রোটারি মানবতার কল্যাণে এ সংগঠন যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয় ও অনুকরণীয়। তিনি সকলে মিলে ময়মনসিংহ নগরীকে সুন্দর রাখতে সহযোগিতা কামনা করেন। সেইসাথে মাদকমুক্ত সমাজ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার জন্য আহবান জানান। 'একটি শিশু একটি গাছ' এই আহ্বানে বৃক্ষ রোপন করতে বলেন।

অনুষ্ঠানের শুরুতে অতিথিদের নিয়ে ক্লাব থেকে প্রকাশিত স্যুভিনির মোড়ক উন্মোচন করেন। ৬৯ অভিষেক অনুষ্ঠানের চেয়ারম্যান পাস প্রেসিডেন্ট অ্যাডভোকেট একেএম খালেকুজ্জামাম ধন্যবাদ জানান এবং তিনি রোটারিয়ানদের শপথ বাক্য পাঠ করান।

প্রথম পর্ব শেষে বিদায়ী সভাপতি রোটারিয়ান মনজুরুল হক কাজল ক্লাবের দায়িত্ব হস্তান্তর করেন নবনির্বাচিত সভাপতি রোটারিয়ান মনসুরুল আলম চন্দনের নিকট। একইসঙ্গে সদ্যবিদায়ী সেক্রেটারি রোটারিয়ান কামরুল হাসান ক্লাবের চার্টার হস্তান্তর করেন নতুন সেক্রেটারি রোটারিয়ান আব্দুল আলিমের হাতে।

অনষ্ঠানে রোটারি ক্লাবের পক্ষ থেকে একজন প্রতিবন্ধীর হাতে হুইল চেয়ার, এতিমদের জন্য এক বছরের নাস্তার খরচ, লার্স প্রতিবন্ধী সংগঠনকে ছয় মাসের বৈকালিক নাস্তার খরচ এবং মেধাবী মেডিকেল কলেজ শিক্ষার্থীকে লেখাপড়ার খরচ তুলে দেন অতিথিবৃন্দ

২০২৬-২৭ রোটারী ক্লাব অব ময়মনসিংহের পরিচালনা পর্ষদের সদস্যরা হলেন- সভাপতি মনসুরুল আলম চন্দন, সেক্রটারি আব্দুল আলিম, ইমিডিয়েট পাস প্রেসিডেন্ট মনজুরুল হক কাজল, প্রেসিডেন্ট ইলেক্ট নকিবুল হাসান খান, ভাইস প্রেসিডেন্ট কামরুল হোসেন, জয়েন্ট সেক্রেটারি তাইজুল ইসলাম আলী, ট্রেজারার ডা. কৌশিক পন্ডিত, সারজন্ট-এট-আর্মস আজিজুল হক, বুলেটিন এডিটর সৈয়দা ইসরাত জাহান, সজল চন্দ্র চন্দ, ডিরেক্টর অ্যাডভোকেট খালেকুজ্জামান, ফারুক খান পাঠান, শওকত হোসেন, মোহাম্মদ আনিছুর রহমান, অ্যাডভোকেট শিব্বির আহমেদ লিটন।
নবনির্বাচিত সভাপতি তার পরিচালনা পর্ষদের বোর্ড অফ ডিরেক্টরদের পরিচয় করিয়ে দেন এবং অভিষেক বক্তব্যে ক্লাবের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন।
অনুষ্ঠান শেষ পর্যায়ে উপস্থিত অতিথি ও ক্লাব সদস্যদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন রোটারিয়ান বর্তমান প্রেসিডেন্ট মনসুরুল আলম চন্দন।






