ময়মনসিংহ -৯ নান্দাইল আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য আনওয়ারুল হোসেন খান চৌধুরী'র সহধর্মিণী একই আসনের জাতীয় সংসদ সদস্য তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী'র মমতাময়ী মা রাহাত আরা খান চৌধুরী মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার জুম্মার নামায বাদ মোয়াজ্জেমপুর সাহেব বাড়ি জামে মসজিদ দোয়া ও মিল্লাত অনুষ্ঠিত হয়।
এতে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপিসহ আত্মীয় স্বজন এবং বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এরআগে তথ্য প্রতিমন্ত্রী স্থানীয় মসজিদে জুমার নামাজ আদায় করেন। তিনি সকলের কাছে মায়ের জন্য দোয়া কামনা করেন।







