ময়মনসিংহের ত্রিশালে স্বামীর চলন্ত মোটরসাইকেল থেকে পড়ে স্ত্রী মারা গেছেন। এসময় সড়ক দুর্ঘটনায় মোটরবাইক চালক স্বামী আহত হয়েছে। আজ শনিবার বিকাল ৬টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালের কানহর এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার পূর্ব বাটুলি গ্রাম থেকে স্বামী ফারুক আহমেদের মোটর সাইকেলে চড়ে ময়মনসিংহ শহরে আসার পথে স্ত্রী জুলেখা খাতুনের ওড়না মোটর সাইকেলের চেইন কভারে পেছিয়ে যায়। চলন্ত অবস্থায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালের কানহর নামক স্থানে মোটরসাইকেল থেকে পড়ে স্ত্রী জুলেখা খাতুন (৪০) ঘটনাস্থলে মারা যান। এসময় দুর্ঘটনায় স্বামী ফারুক আহমেদ গুরুতর ভাবে আহত হন। স্থানীয় লোকজন ফারুক আহমেদকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। তিনি এখন চিকিৎসাধীন।
ময়মনসিংহের ত্রিশাল থানার ওসি মনসুর আহমেদ জানিয়েছেন স্বামী-স্ত্রীর অসচেতনতার অভাবে এই দুর্ঘটনা ঘটনাটি ঘটেছে।






