শুক্রবার দুপুরে ময়মনসিংহের ত্রিশালে সিনিয়র উপজেলা মৎস্য অফিসের আয়োজনে চারটি প্রদর্শনী পুকুরে মৎস্য উপকরণ বিতরণ এবং প্রাতিষ্ঠানিক পুুকুর ও সুতিয়া নদীতে ২৮৬ কেজি কার্পজাতীয় পোনামাছ অবমুক্ত করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশালের সংসদ সদস্য ডা: মাহবুবুর রহমান লিটন।
ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদ্দিকীর সভাপতিত্বে ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সামসুজ্জামান মাসুমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ জেলা মৎস্য কর্মকর্তা আরাফাত উদ্দিন আহম্মেদ, ত্রিশাল প্রেস ক্লাবের সভাপতি খোরশিদুল আলম মুজিব প্রমুখ।






