সরকারি কর্মকর্তাদের সততা ও নিরপেক্ষতার সহিত দায়িত্ব পালনের আহবান জানিয়েছেন ময়মনসিংহ (০৭) ত্রিশাল আসনের সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন।

তিনি বলেন দেশপ্রেমে উজ্জীবিত হয়ে আমাদের সকলের উচিত দায়িত্বশীলতার সহিত নিজ নিজ কর্মক্ষেত্রে সততা ,নিষ্টা ও নিরপেক্ষ দায়িত্ব পালন করা। প্রধানমন্ত্রী ২০১২ সাল থেকে এদেশকে নতুন গড়ে করার জন্যে তার নিজস্ব টিম দিয়ে পরিকল্পনা সাজিয়েছেন। সেই অনুযায়ী বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে নিরলস প্রচেষ্টা করে যাচ্ছেন। আমাদের উচিত আমাদের স্ব স্ব অবস্থান থেকে তাকে সর্ব্বোচ্চ সহযোগিতা করা ।

তিনি শনিবার দুপুরে ত্রিশাল উপজেলা থেকে বিভিন্ন বিসিসে উত্তীর্ন ২২ জন শিক্ষার্থীকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিবের সভাপতিত্বে সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী, সহকারী কমিশনার ভুমি মাহবুবুর রহমান, বিশিষ্ট অর্থপেডিক্স সার্জন ডা. মতিউর রহমান। সম্মাননা পত্র উপস্থাপন করেন ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি মোখলেছুর রহমান সবুজ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ডা. লিটন এমপি আরো বলেন, তোমরা যারা আজ উত্তীর্ন হয়েছো আগামীর বাংলাদেশ বিনির্মানের চাবি তোমাদের হাতে। নিজ নিজ কর্মস্থলে দায়িত্ব পালনের পাশাপাশি নিজ এলাকার উন্নয়নে ভুমিকা রাখতে হবে। আমরা আগামীতে ত্রিশালকে একটি মডেল উপজেলা হিসেবে রুপান্তর করতে চায়। এক্ষেত্রে তোমার ভুমিকা ও অংশগ্রহন গুরুত্বপূর্ন ভুমিকা রাখবে।

সংবর্ধিত বিসিএসে উত্তীর্নরা হলেন আবু বকর সিদ্দিক ,এমদাদুল্লাহ তাফহীম, ফারাহ তাবাসসুম, মো: আবু রায়হান, রিপন মিয়া, ফারহানা জান্নাত, মোস্তাফিজুর রহমান মোরাদ, জাকিয়া সুলতানা, তানভীর হাসান খান অনিক, আবিদ আল আজিজ, মারজান চৌধুরী, হাসানুল কবির শিমুল, তানিয়া খাতুন, তানজুবা হক, হাসিবুল হাসান দুর্জয়, ইফফাত রিজোয়ান, ফয়সাল আহম্মদ,আবু নাঈম মোহাম্মদ আবদুল্লাহ প্রমুখ।







