বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের মাতা মরহুমা বেগম জেবুন্নেছার রুহের মাগফেরাত কামনায় ময়মনসিংহে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে|
বাদ জু’মা নগরীর বাঘমারা শাহী জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়| এসময় মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়|
দোয়া মাহফিলে ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ, সিসি কর্পোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকন, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আনোয়ারুল আজিজ টুটুল, নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রফেসর আমজাদ আলীসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন| এছাড়াও নগরীর ব্রাহ্মপল্লী মন্ত্রীর নিজ বাসভবনে মহিলাদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়|




