শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষ্যে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে ময়মনসিংহ জেলায় সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রাপ্ত তথ্যানুযায়ী ময়মনসিংহ জেলায় মোট ৮১৮টি পূজামন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
সভায় ময়মনসিংহ জেলায় দুর্গাপূজায় পটকা ফোটানো, বাজি পোড়ানো, আতশবাজি, তারাবাতিসহ সকল প্রকার বিস্ফোরক দ্রব্য তৈরি ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ করার সিদ্ধান্ত গৃহীত হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বিক তত্ত্বাবধান ও বাস্তবায়নে উক্ত পদক্ষেপ কার্যকর করা হবে।
সভায় বিদ্যমান সাম্প্রদায়িক সম্প্রীতি ও ঐতিহ্যের ধারাকে সমুন্নত রাখার লক্ষ্যে দুর্গোৎসব উদযাপনে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব পালনের জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়।








