২০১৯ সালে ময়মনসিংহ নগরীর আকুয়া হাবুন ব্যাপারীর মোড় এলাকায় স্বামী শফিকুল ইসলাম শপু হত্যা মামলায় দ্বিতীয় স্ত্রী আফরোজা শেখ ইতিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত| সেই সাথে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদন্ড দেয়া হয়| বুধবার দুপুরে বিশেষ দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক ফারহানা ফেরদৌস এ রায় ঘোষণা করেন|
মামলার বিবরণে জানা যায়, নিহত শফিকুল ইসলাম শপু স্ত্রী মাহমুদা আক্তার ঝুমুকে বিয়ে করে মায়ের সাথে নগরীর বাশবাড়ী কলোনীতে বসবাস করতো| পরবর্তীতে তাদের একটি ছেলে সন্তান হয়| পরবর্তীতে নিহত শপু নগরীর হাবন বেপারীর মোড় এলাকার আসামী আফরোজা শেখ ইতির সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে| পরে তাকে বিয়ে করে| কিন্তু বিয়ের পর শপু তার প্রথম স্ত্রী এবং সন্তানের সাথে যোগাযোগ রাখায় দ্বিতীয় স্ত্রী ইতি কোনো ভাবেই মেনে নিতে পারে নাই|
এনিয়ে ইতির সাথে শপুর প্রায়শয় ঝগড়া বিবাদ লেগেই থাকতো| বিষয়টি মেনে নিতে না পেরে ২০১৯ সালের ১০ জুন সন্ধ্যায় দ্বিতীয় ইতি স্বামী শপুকে পরিকল্পিতভাবে শ্বাসরোধ করে হত্যা করে| পরে হাবন বেপারী এলাকার বাড়ীর সামনের পচা পুকুরে কচুরী পানার নীচে লুকিয়ে রাখে| ঘটনার দুইদিন পর ১৩ জুন পচা পুকুরে কচুরী পানার ভিতরে শপুর হাত দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে| এঘটনায় ঐদিনই শপুর মা নুরুন্নাহার বাদী হয়ে ইতি ও তার ভাই দ্বীন ইসলামকে আসামী করে কোতোয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করে|
মামলায় তদন্ত ও সাক্ষিদের সাক্ষ্যগ্রহন, আইনজীবীদের যুক্তি তর্ক শেষে আদালত অভিযুক্ত ইতিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সাজা প্রদান করেন| এছাড়াও দ্বীন ইসলামের বিরুদ্ধে অভিযাগ প্রমানিত না হওয়ার আদালত তাকে খালাস দেন|







