ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেছেন, সামাজিক সচেতনতা সৃষ্টির জন্য দায়িত্বশীল সাংবাদিকতার কোনো বিকল্প নেই| অপতথ্য, গুজব ও বিভ্রান্তিকর তথ্য সমাজে অস্থিরতা তৈরি করে| নৈতিক মূল্যবোধ সম্পন্ন পেশাদার সাংবাদিকতা সুস্থ সমাজ বিনির্মাণ করতে পারে| তাই বিভ্রান্তিকর তথ্য, গুজব ও অপপ্রচার বিস্তাররোধে সাংবাদিকদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি| সুস্থ সাংবাকিদতা সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক কার্যকর ভূমিকা পালন করতে সক্ষম বলেও মনে করেন তিনি|

ময়মনসিংহে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ২০২৫-২০২৬ অর্থবছরের চতুর্থ কিস্তির আর্থিক সহায়তা/অনুদানের চেক বিতরণ উপলক্ষে সাংবাদিকদের আর্থিক সুরক্ষা ও কল্যাণে করণীয় শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন|

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ও সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহ যৌথভাবে চেক বিতরণ উপলক্ষে এই সভার আয়োজন করে|

সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহ-জেইউএম’র সভাপতি এম আইয়ুব আলীর সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক আমানউল্লাহ আকন্দ জাহাঙ্গীরের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহ-জেইউএম’র সাধারণ সম্পাদক দৈনিক নিউ টাইমস সম্পাদক সাইফুল ইসলাম, বিভাগীয় তথ্য পরিচালক মীর আক্রামউদ্দিন আহমেদ ও ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম|

বক্তব্য রাখেন জামালপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুকুল রানা, কিশোরগঞ্জের সাংবাদিক কাউসার আহমেদ টিটু, ভালুকা প্রেসক্লাবের সভাপতি মাইন উদ্দিন, কুলিয়ারচরের সাংবাদিক নাইমুজ্জামান নাইম ও ˆভরবের সাংবাদিক এম এ হালিম|

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ২০২৫-২০২৬ অর্থবছরের চতুর্থ কিস্তিতে ময়মনসিংহের ৩৯ জন, কিশোরগঞ্জের ২৮ জন, নেত্রকোনার দুইজন, জামালপুরের একজন ও শেরপুরের দুইজনকে ২৩ লাখ ৩০ হাজার টাকার চেক তুলে দেয়া হয়|




-400x300.jpg&w=3840&q=75)