বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ময়মনসিংহে জেলা ইউনিটের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে অনুষ্ঠিত সভায় আগামী তিন বছরের জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ময়মনসিংহে জেলা ইউনিটের আট সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। সভায় পদাধিকার বলে ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স সভাপতি নির্বাচিত হন।
সভায় সর্ব সম্মতিক্রমে মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক একেএম শফিকুল ইসলামকে সহ-সভাপতি এবং অ্যাডভোকেট আনোয়ার আজিজ টুটুলকে সম্পাদক নির্বাচিত করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কোষাধ্যক্ষ ডা. মোফাখখারুল ইসলাম রানা, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ কে এনায়েতুল্লাহ কালাম, ডা. সাইদুর রহমান সেলিম, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী ও কাজী ইয়ামিনুল হাকিম (কাজী রানা)।







