ময়মনসিংহ জেলার পর্যটন শিল্পের বিকাশ এবং শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কের সার্বিক উন্নয়নকে কেন্দ্র করে জেলা প্রশাসক কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর-৪ আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, মসিকের প্রশাসক মোঃ রুকনুজ্জামান রোকন, পুলিশ সুপার কামরুল হাসান, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।

বক্তাগণ নগরীর অন্যতম প্রধান বিনোদন কেন্দ্র শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্ককে আরও আকর্ষণীয় ও পর্যটন বান্ধব করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও জেলার পর্যটন খাতকে এগিয়ে নিতে সমন্বিত পরিকল্পনা ও কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর জোর দেন।







