ময়মনসিংহ নগরীর গাঙ্গিনাপাড় ও রামবাবু রোড এলাকার বিভিন্ন দোকানের সামনে ময়লা রাখার ড্রাম স্থাপন করা হয়েছে|
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকনের উপস্থিতিতে ড্রাম স্থাপন কার্যক্রম বাস্তবায়ন করা হয়|

দোকানদার ও পথচারীরা যাতে নির্ধারিত স্থানে ময়লা ফেলেন এবং সড়ক-ফুটপাত পরিচ্ছন্ন থাকে, সে লক্ষ্যেই এসব ড্রাম স্থাপন করা হয়েছে|
সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নগরবাসীর প্রতি নির্ধারিত ড্রামে বর্জ্য ফেলে পরিচ্ছন্ন শহর গড়ার এ উদ্যোগকে সফল করতে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে|





