পবিত্র আশুরা উপলক্ষে ময়মনসিংহ নগরীর বিভিন্নস্থানে শোভাযাত্রা, লাঠিখোলা, তলোয়ার, দাসহ প্রতীকী অস্ত্র বহন এবং তবারক বিতরণ করা হয়েছে|
এ উপলক্ষে নগরীর গাঙ্গিনারপাড়ে শোভাযাত্রায় অংশ নেন সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন| এ সময় তিনি স্থানীয় জনগণের সঙ্গে শোভাযাত্রায় অংশ নেন| এসময় শোভাযাত্রায় ঐতিহ্যের অংশ হিসেবে লাঠি, তলোয়ার, দাসহ প্রতীকী অস্ত্র বহন করা হয়|

পবিত্র আশুরা ও পবিত্র জুম্মা উপলক্ষে ময়মনসিংহ নগরীর ১১ নং ওয়ার্ডের নওমহল সরকার বাড়ি জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করেন সিটি প্রশাসক| পরে তিনি নগরীর ১৬ নং ওয়ার্ডের সেহড়া মুন্সি বাড়ী এলাকায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হয়ে তবারক বিতরণ করেন|

ময়মনসিংহ নগরীর ২৭ নম্বর ওয়ার্ডের আকুয়া জুবলি কোয়াটার এলাকায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন|

এ সময় তিনি এলাকাবাসীর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন এবং পবিত্র মহররমের তাৎপর্য তুলে ধরে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানান| পাশাপাশি সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন|

স্থানীয়রা প্রশাসকের এ সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়কে আন্তরিকভাবে স্বাগত জানান এবং এ ধরনের জনসম্পৃক্ত কার্যক্রমকে ইতিবাচক উদ্যোগ হিসেবে অভিহিত করেন|





