নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ময়মনসিংহ সদর উপজেলার পরাণগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হানিফকে অপসারণ ও গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
বুধবার দুপুরে পরাণগঞ্জ ইউনিয়ন পরিষদের সমানে ঘন্টাব্যাপী মানববন্ধনে এলাকার শতাধিক মানুষ অংশ নেয়। মানববন্ধনে পরাণগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য আবু বকর সিদ্দিক তালুকদার, কোতোয়ালী বিএনপির যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম, এলাকাবাসী মঞ্জুরুল হক, হেলেনা খাতুন, সামসুন নাহার, হামিদা খাতুন, খলিলুর রহমান, ওমেদ আলী ও জামাল উদ্দিন বক্তব্য রাখেন।
এসময় বক্তারা জানায়, সন্ত্রাসী আবু হানিফের বিরুদ্ধে ভূমি দখল, অর্থ আত্মসাৎসহ নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ রয়েছে। আবু হানিফ কিভাবে একটি হত্যা মামলার আসামী হয়েও চেয়ারম্যান পদে বহাল থাকেন। তিনি আওয়ামী লীগ আমলে ক্ষমতার প্রভাব খাটিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে অত্যাচার ও নির্যাতন করত। পরিষদে বসে বিধবা ভাতাসহ বিভিন্ন কর্মসূচির কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিত। তাই অবিলম্বে দুর্নীতিবাজ, সন্ত্রাসী এই আওয়ামী দোসরের অপসারণ ও গ্রেফতার দাবি জানান।






