গ্রামীণ সড়ক উন্নয়নে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে নান্দাইল উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে ‘গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন (জিএসআই-ভিত্তিক)’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে|

সকালে উপজেলা মিলনায়তনে আয়োজিত গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাইকরণ বিষয়ক ওই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী হুমাযুন কবির| বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাত, জিএসআই প্রকল্পের বিশেষজ্ঞ প্রকৌশলী সাকিব হাসান, নান্দাইল এলজিইডি'র উপজেলা প্রকৌশলী গোলাম কিবরিয়া পিয়াল|

বক্তারা পরিকল্পিত ও টেকসই গ্রামীণ সড়ক ব্যবস্থাই গ্রামীণ উন্নয়নের অন্যতম ভিত্তি বলে মন্তব্য করেন|

এ সময় নান্দাইল উপজেলা বিএনপির সদস্য সচিব এনামুল কাদির এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটনসহ তথ্য ও সম্প্রচার প্রতি মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তাগণ এবং সাংবাদিকসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন|






