বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ময়মনসিংহে জেলা ইউনিটের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ দুপুরে ময়মনসিংহ জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কোষাধ্যক্ষ ডা. মোফাখখারুল ইসলাম রানা।

সভায় সভাপতিত্ব করেন সভায় বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
বক্তব্য রাখেন মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক একেএম শফিকুল ইসলাম, জেলা ইউনিটের সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার আজিজ টুটুল, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ কে এনায়েতুল্লাহ কালাম, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, কাজী রানা, জাতীয়তাবাদী জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা ইয়াসমিন পারভীন, দক্ষিণ জেলা বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক মাসুদ তালুকদার, ড্যাব নেতা ডা. মোহাম্মদ আলী সিদ্দিকীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় আগামী তিন বছরের জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ময়মনসিংহে জেলা ইউনিটের আট সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠিত হয়। সভায় পদাধিকার বলে ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স সভাপতি নির্বাচিত হন।

সভায় সর্ব সম্মতিক্রমে মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক একেএম শফিকুল ইসলামকে সহ-সভাপতি এবং অ্যাডভোকেট আনোয়ার আজিজ টুটুলকে সম্পাদক নির্বাচিত করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কোষাধ্যক্ষ ডা. মোফাখখারুল ইসলাম রানা, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ কে এনায়েতুল্লাহ কালাম, ডা. সাইদুর রহমান সেলিম, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী ও কাজী ইয়ামিনুল হাকিম (কাজী রানা)।







