শাহ আলম উজ্জ্বল
চিত্ত যেথা ভয় শুন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর কবিতার মাধ্যমে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী ময়মনসিংহে নানা আয়োজনে পালিত হয়েছে।
জাতীয় রবীন্দ্র সঙ্গীত সন্মিলন ময়মনসিংহ জেলা শাখার আয়োজনে নগীরর পুরাতন ব্রহ্মপুত্রের তীরে শিল।শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্কের বৈশাখী মঞ্চে আজ শুক্রবার সকালে আলোচনা ও সঙ্গীতানুষ্ঠানের মাধ্যমে পালন করা হয়।বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সংগঠনের সভাপতি অধ্যাপক ড. মনিরুজ্জামান সঙ্গীতানুষ্ঠান ও আলোচনার উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সংগঠনের সাধারন সম্পাদক ডা:শাহ মোহাম্মদ আতিকুল হক ও কোষাধ্যক্ষ প্রফের ড:চয়ন কুমার সাহা বিশ্ব কবি রবীন্দ্রনাথের জীবনের উপর আলোনা করেন।
উদ্বোধনী বক্তব্যে অধ্যাপক ড. মনিরুজ্জামান বলেন, 'আজকের এই আয়োজনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উদযাপনে উপস্থিত থাকতে পেরে আমি আনন্দিত। রবীন্দ্রনাথ শুধু একজন কবি নন, তিনি বাঙালির সংস্কৃতি, মানবতা ও চেতনার এক উজ্জ্বল প্রতীক।
তাঁর সাহিত্য, গান ও দর্শন আজও আমাদের জীবনকে আলোকিত করে এবং নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করে।
এই আয়োজনের মাধ্যমে তরুণরা রবীন্দ্রচর্চায় আরও আগ্রহী হবে বলে আমি বিশ্বাস করি।'
আলোচনায় বক্তারা বলেন, 'রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের বাঙালির জাতীয় সম্পদ। আজ আমরা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে, যিনি বাংলা সংগীত ও সাহিত্যে এক অনন্য ধারা সৃষ্টি করেছেন। রবীন্দ্রসংগীত আমাদের অনুভূতি, প্রেম ও প্রকৃতি।
আলোচনা শেষে স্হানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন।


