বিএনপির প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫ তম শাহাদাত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে|

দুপুরে ময়মনসিংহ মহানগর বিএনপির পক্ষ হতে দলীয় কার্যালয়ে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়|

অনুষ্ঠানে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ-৪ সদর আসনের জাতীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ও ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব ও সিটি প্রশাসক রুকুনোজ্জামান রোকন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, শাহ শিব্বির আহামদ বুুলু, কাজী রানা, অ্যাডভোকেট এম এ হান্নান খান, এ কে এম মাহবুবুল আলম, রতন আকন্দ, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি নাইমুল করিম লুইনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন| আলোচনা সভা শেষে বিশেষ মোনাজাত করা হয়|






