পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ময়মনসিংহের ঈদগাহ মাঠ ও বিভিন্ন মসজিদে ঈদুল আজহার জামাতের আয়োজন সম্পন্ন করা হয়েছে। জেলার ১৩টি উপজেলার ঈদুল আজহার নামাজের সময়সূচি নির্ধারণ করেছে ইসলামিক ফাউন্ডেশন।
ময়মনসিংহ নগরী
ময়মনসিংহে ঈদুল আজহার প্রধান জামাত নগরীর আঞ্জুমান ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। একই মাঠে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। জামাত দুটিতে ইমামতি করবেন হাফেজ মুফতি আব্দুল্লাহ আল মামুন ও হাফেজ মাওলানা আতিকুর রহমান।
এ ছাড়াও নগরীর বড় মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় ইমামতি করবেন মাওলানা আব্দুল হক, দারুল উলুম নিজামিয়া ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮ টায় নামাজ অনুষ্ঠিত হবে। ইমামতি করবেন মাওলানা আমিনুল ইসলাম। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মাঠে সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।
হালুয়াঘাট
মনিকুড়া বড়বন ইসলামি কমপ্লেক্স হালুয়াঘাট ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮টায়, হালুয়াঘাট কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮টায়, বায়তুল সালাম কাচারী জামে মসজিদ ঈদগাহ মাঠে সকাল ৯টা ও মুজাখালী ঈদগাহ মাঠে সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।
ধোবাউড়া
ধোবাউড়া থানা মসজিদ মাঠে সকাল সাড়ে ৮টায়, চারুয়াপাড়া বাজার ঈদগাহ মাঠ সকাল ৯টা, কলসিন্ধুর মাদ্রাসা ঈদগাহ মাঠে সকাল ৯টায়, গামারিতলা সাতারিয়া ঈদগাহ মাঠে সকাল ৯টায় ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হবে।
ফুলপুর
ফুলপুর উপজেলা পরিষদ জামে মসজিদে সকাল ৮টায়, বাসস্ট্যান্ড জামে মসজিদ ঈদগাহ মাঠে সকাল ৯টায়, ছনকান্দা বাজার ঈদগাহ মাঠে সকাল ৮টা, কাজিয়াকান্দা কামিল মাদ্রাসা ঈদগাহ মাঠে সকাল ৮টা, আমুয়াকান্দা বাজার ঈদগাহ মাঠে সকাল ৮টা, সরকারি ডিগ্রি কলেজ ঈদগাহ মাঠ সকাল সাড়ে ৮টায় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে।
তারাকান্দা
তারাকান্দা উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে সকাল ৯টায়, তারাকান্দা ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৯টা, তারাকান্দা গোহাট ঈদগাহ মাঠে সকাল ১০টা, তারাকান্দা থানা ঈদগাহ মাঠে সকাল ১০টায় ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হবে।
গৌরীপুর
পূর্ব দাপুনিয়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল ৯টা, শান্তিভাগ সরকারি কলেজ মাঠে সকাল সাড়ে ৯টা, ইসলামাবাদ ফাজিল ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৯টা, মদিনাতুল উলুম মাদ্রাসা ঈদগাহ মাঠ সকাল সাড়ে ৭টা, কাদেরিয়া জামে মসজিদ ঈদগাহ মাঠ সকাল সাড়ে ৯টায় ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হবে।
মুক্তাগাছা
আব্বাসিয়া আলীয়া মাদ্রাসা ঈদগাহ মাঠে সকাল ৮টা, হাজী কাশেম আলী কলেজ ঈদগাহ মাঠে সকাল ৯টা, সৈয়দপাড়া মার্বেলগামা জামে মসজিদে সকাল ৮টা, সত্রাশিয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদে সকাল ৮টা, পারাগাও ঈদগাহ মাঠে সকাল ৮টায় ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হবে।
ফুলবাড়িয়া
উপজেলার মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে সকাল ৮টায়, বালুঘাট কেন্দ্রীয় জামে মসজিদ ঈদগাহ মাঠ সকাল ৯টা, বৈলাজান কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সকাল ৯টা, বরুরা ডাকাতের ভিট ঈদগাহ মাঠ সকাল ৯টা, বালাশ্বর কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সকাল ৯টা, দেওখলা বাজার কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সকাল ৯টায় ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হব।
ত্রিশাল
উপজেলা প্রশাসন কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল ৮টা, তয়কা ঈদগাহ মাঠ সকাল সাড়ে ৮টা, কাটাখালি পশ্চিমপাড়া ঈদগাহ মাঠ সকাল ৮টা, কাটাখালি তালুকদার বাড়ি ঈদগাহ মাঠে সকাল ৮টা, কাটাখালি বাজার ঈদগাহ মাঠে সকাল ৮টায় ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হবে।
ঈশ্বরগঞ্জ
ঈশ্বরগঞ্জ পৌর ঈদগাহ মাঠে সকাল ৮টায়, ঈশ্বরগঞ্জ মার্কাজ মসজিদ মাঠ সকাল সাড়ে ৮টা, মহেশপুর বগুলার ঈদগাহ মাঠে সকাল ৯টা, তেলুয়ারি জামে মসজিদ ঈদগাহ মাঠ সকাল ৯টা, জাটিয়া চৌরাস্তা ঈদগাহ মাঠে সকাল ৯ টায় ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হবে।
নান্দাইল
উপজেলা মডেল মসজিদ ঈদগাহ মাঠে সকাল ৯টা, নান্দাইল পৌরসভা জাতীয় ঈদগাহ মাঠে সকাল ৯টা, উপজেলা পরিষদ জামে মসজিদে সকাল সাড়ে ৮টা, চর ভেলামারি ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৯টা, চর কামাটখালি ঈদগাহ মাঠে সকাল ৯টায় ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হবে।
গফরগাঁও
গফরগাঁও উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে সকাল ৯টা, ইমামবাড়ি ঈদগাহ মাঠে সকাল ৯টা, রেল স্টেশন ঈদগাহ মাঠ সকাল সাড়ে ৮টা, নতুন বাজার জামে মসজিদ ঈদগাঠে সকাল সাড়ে ৯টা, জন্মেজয় মধ্যপাড়া ঈদগাহ মাঠে সকাল ৯টায় ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হবে।
ভালুকা
ভালুকা বাজার কেন্দ্রীয় জামে মসজিদে সকাল ৯টা, ভালুকা থানা মসজিদে সকাল ৮টা, ভালুকা সরকারি কলেজ মাঠে সাড়ে ৮টা, ভালুকা উপজেলা পরিষদ মাঠে সাড়ে ৮টা, ভালুকা ফাজিল মাদ্রাসা ঈদগাহ মাঠ সাড়ে ৮টা, হাজী হাসমত আলী হাফিজিয়া মাদ্রাসা মাঠে সকাল সাড়ে ৮টায় ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হবে।
ময়মনসিংহ বিভাগীয় ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মো. হাবেজ আহমেদ বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় জেলার গুরুত্বপূর্ণ স্থানে পবিত্র ঈদুল আজহার নামাজের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সময়েই ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।








