ময়মনসিংহে দিন দিন বেড়েই চলছে হাম আক্রান্ত শিশুর সংখ্যা| গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত চিকিৎসাধীন অবস্থায় আরো ১ শিশুর মৃত্যু হয়েছে| এ নিয়ে হাসপাতালটিতে হামে চিকিৎসাধীন মোট ৬৬ শিশুর মৃত্যু হলো|
বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোররাতে নেত্রকোনার বনুয়াপাড়া এলাকা থেকে হামের লক্ষণ নিয়ে ৩ মাসের ছেলে শিশু হাসপাতালে ভর্তি হয়| ঐদিন দুই ঘণ্টা পর শিশুটি চিকিৎসাধীন অবস্থায় মারা যায়| শিশুটির হাম ছাড়াও নিওমোনিয়া নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল বলে জানান হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক|
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হাসপাতাপলের আইসোলেশন ওয়ার্ডে নতুন করে ভর্তি হয়েছে ১৮ শিশু| সেইসাথে ১৯ শিশু সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছে| হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে এখন চিকিৎসাধীন রয়েছে ৯০ শিশু|
গত ১৭ মার্চ থেকে আজ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মোট ৩ হাজার ১০৩ শিশু ভর্তি হয়েছে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ২ হাজার ৯৪৭ শিশু|







