হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচি চলমান থাকলেও হামের প্রকোপ বাড়ছে। হাম উপসর্গে গত চব্বিশ ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ১ শিশুর মৃত্যু হয়েছে। নতুন করে ২৬ শিশু ভর্তি এবং ১৮ শিশু সুস্হ হয়ে বাড়ি ফিরে গেছে এবং হাসপাতালে ৯৬ শিশু চিকিৎসাধীন রয়েছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের গতকাল সোমবার সকাল ৯টা থেকে আজ মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় ১ শিশুর মৃত্যু এবং হাসপাতালে ২৬ শিশু ভর্তি এবং ১৮ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে বলে হাসপাতালের হাম ইউনিটের ফোকালপারসন ডা:গোলাম মাওলা এই তথ্য জানিয়েছেন।
হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ১০ মে হাম উপসর্গ নিয়ে ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় ১১ মে বিকেলে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার সাত মাসের শিশু ছেলে মারা গেছে।
ময়মনসিংহ মেডিকেলে গত ১৭ মার্চ থেকে আজ ১২মে পর্যন্ত হাম উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মোট ১হাজার ২৭০জন শিশু ভর্তি ও ১ হাজার ১৪৫ জন শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। হামে আক্রান্ত হয়ে ভর্তিকৃতদের মধো আজ ১২ মে পর্যন্ত ২৯ জন শিশু মারা গেছে। হামে আক্রান্ত হয়ে বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ৯৬ জন শিশু চিকিৎসাধীন রয়েছে ।




