লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ময়মনসিংহ এর উদ্যোগে ময়মনসিংহে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারদের মাঝে ত্রাণ সামগ্রী ও কৃষি পণ্য বিতরণ করা হয়েছে।

আজ শনিবার সকালে নগরীর ময়মনসিংহ মহিলা ডিগ্রী কলেজ মাঠে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা দুই শতাধিক বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে চাল ডাল তেল আটাসহ বিভিন্ন সবজির বীজ বিতরন করা হয়।
অসুস্থদের জন্য ছিলো বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের ব্যবস্থাও। এতে ডায়াবেটিকস ও দাঁতের চিকিৎসা পরামর্শ প্রদান করেন ডেন্টাল বিশেষজ্ঞ ডা. শারমিন সুলতানা।

অনুষ্ঠানে লায়ন্স ক্লাব ময়মনসিংহের প্রেসিডেন্ট ওসমান গনি সুমন, সাবেক প্রেসিডেন্ট রিয়াদ মাহবুব ও ডিস্ট্রিক্ট গভর্নর ডাঃ আসাদুল্লাহ আহমেদসহ ক্লাবের অন্যান্য সদস্যদের উপস্থিতিতে প্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।
এ সময় তারা জানান, লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল একটি অরাজনৈতিক সেবামূলক সংগঠন। এটি ১৯১৬ সালে মেলভিন জন্স কর্তৃক শিকাগোতে প্রতিষ্টিত হয়। ২০১৫ সালের মধ্যে সারাবিশ্বের ২০০ টি দেশে ১.৪মিলিয়ন সদস্য নিয়ে ৪৬০০০ হাজার স্থানীয় ক্লাব গঠিত হয়।

স্থানীয় ক্লাবগুলো ডায়বেটিস সচেতনতা, যুব উন্নয়ন, আন্তর্জাতিক সম্পর্ক, পরিবেশ বিষয়ক ইস্যু এবং দরিদ্র জনগোষ্ঠীকে সহায়তা লক্ষ্য অন্যান্য কর্মসূচি পালন করে থাকে।

ত্রাণ সহায়তা পেয়ে খুশি দাপুনিয়ার পারভীন। তিনি বলেন, ‘চাল, ডাল তেলসহ এক বস্তা সাহায্য পেয়ে আমি খুব খুশি। এটা আমার পরিবারের জন্য খুব প্রয়োজন ছিল।’







