‘হৃদরোগ নিয়ন্ত্রনে ও প্রতিরোধে ফিজিওথেরাপি’ এই পতিপাদ্যে ময়মনসিংহে বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার র্যালি, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করে ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্সের শিক্ষক ও শিক্ষার্থীরা।
সকালে নগরীর মাসকান্দায় কলেজ ক্যাম্পাসের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ ক্যাম্পাসে গিয়ে কেক কাটায় অংশ নেন তারা।
কলেজ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. ইকবাল কবির জাহিদ।
ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি এন্ড হেলথ সাইন্সেসের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. রোকসানা আক্তারের সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন প্রতিষ্ঠানের সহকারী পরিচালক ইমরান আহমেদ, কলেজ সমন্বয়কারী ও ফিজিওথেরাপি বিভাগের প্রধান ডা. আব্দুল কুদ্দুস জাহিদ, মানবসম্পদ বিভাগ ও হিসাব শাখার প্রধান মো. দিদার হোসেনসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।
দিবসটি পালনের মধ্য দিয়ে সাধারণ মানুষের মধ্যে ফিজিওথেরাপি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও সুস্থ জীবনযাপন ও চিকিৎসা ব্যবস্থার গুরুত্ব তুলে ধরা হয়।


-Physiotherapy%2520Day-1200x548.jpg&w=3840&q=75)




