ময়মনসিংহ জেলার আড়াই হাজার ঈদগাহ মাঠ ও মসজিদে পবিত্র ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হয়েছে| সকাল সাড়ে সাতটায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় নগরীর আঞ্জুমান ঈদগাহ ময়দানে| এতে ইমামতি করেন হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মামুন| জামাতের শুরুতে ময়মনসিংহ-৪ সদর আসনের জাতীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, সিটি কর্পোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকন ও জেলা প্রশাসক সাইফুর রহমান শুভেচ্ছা বিনিময় করেন| বৃষ্টির কারণে দ্বিতীয় জামাত আঞ্জুমান ঈদগাহ মসজিদের ভেতরে অনুষ্ঠিত হয় সকাল সাড়ে আটটায়| এতে ইমামতি করেন হাফেজ মাওলানা আতিকুর রহমান| এছাড়াও মোমেনশাহী সেনানিবাস, বড় মসজিদ, আকুয়া বাইপাস মাদানীনূর মার্কাজ মসজিদ মাঠ, পুলিশ লাইন্স, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে মাঠে ঈদ জামাত অনুষ্ঠিত হয়| ঈদগাহ ময়দানে নিরাপত্তায় পুলিশ মোতায়েন ছিল| জামাত শেষে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন মোনাজাত করা হয়|
এদিকে ময়মনসিংহ-৯ নান্দাইল আসনের জাতীয় সংসদ সদস্য, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী সকাল সাড়ে ৭টায় নান্দাইলের ঐতিহাসিক মোয়াজ্জেমপুর সাহেব বাড়ি জামে মসজিদ ঈদগাহে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেন| নামাজ শেষে নিজ গ্রামে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তথ্য প্রতিমন্ত্রী|
ইসলামিক ফাউন্ডেশন জেলার ১৩টি উপজেলার ঈদুল আজহার নামাজের জামাত সময়সূচি নির্ধারণ করেছে | ইসলামিক ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, সকাল সাড়ে ৭টায় ময়মনসিংহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে নগরীর আঞ্জুমান ঈদগাহ মাঠে| একই মাঠে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৮টায়| নগরীর বড় মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টায়| এতে ইমামতি করবেন মাওলনা আব্দুল হক| নগরীর দারুল উলুম নিজামিয়া ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮টায় জামাতে ইমামতি করেন মাওলানা আমিনুল ইসলাম| সকাল ৯টায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মাঠে অনুষ্ঠিত হয়|
ফুলবাড়িয়া উপজেলার মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল ৮টায়, বালুঘাট কেন্দ্রীয় জামে মসজিদ ঈদগাহ মাঠে সকাল ৯টায়, ˆবলাজান কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সকাল ৯টায়, বরুরা ডাকাতের ভিট ঈদগাহ মাঠ সকাল ৯টায়, বালাশ্বর কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সকাল ৯টায়, দেওখলা বাজার কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সকাল ৯টায় ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে|
মুক্তাগাছা আব্বাসিয়া আলীয়া মাদ্রাসা ঈদগাহ মাঠে সকাল ৮টায়, হাজী কাশেম আলী কলেজ ঈদগাহ মাঠে সকাল ৯টায়, ˆসয়দপাড়া মার্বেলগামা জামে মসজিদে সকাল ৮টায়, সত্রাশিয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদে সকাল ৮টায়, পারাগাও ঈদগাহ মাঠে সকাল ৮টায় ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়|
ত্রিশাল উপজেলা প্রশাসন কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল ৮টায়, তয়কা ঈদগাহ মাঠ সকাল সাড়ে ৮টায়, কাটাখালি পশ্চিমপাড়া ঈদগাহ মাঠ সকাল ৮টায়, কাটাখালি তালুকদার বাড়ি ঈদগাহ মাঠে সকাল ৮টায়, কাটাখালি বাজার ঈদগাহ মাঠে সকাল ৮টায় ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়|
ভালুকা উপজেলার ভালুকা বাজার কেন্দ্রীয় জামে মসজিদে সকাল ৯টায়, ভালুকা থানা মসজিদে সকাল ৮টায়, ভালুকা সরকারি কলেজ মাঠে সাড়ে ৮টায়, ভালুকা উপজেলা পরিষদ মাঠে সাড়ে ৮টায়, ভালুকা ফাজিল মাদ্রাসা ঈদগাহ মাঠ সাড়ে ৮টায়, হাজী হাসমত আলী হাফিজিয়া মাদ্রাসা মাঠে সকাল সাড়ে ৮টায় ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়|
গৌরীপুর পৌরসভার পুর্ব দাপুনিয়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল ৯টায়, শান্তিভাগ সরকারি কলেজ মাঠে সকাল সাড়ে ৯টায়, ইসলামাবাদ ফাজিল ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৯টায়, মদিনাতুল উলুম মাদ্রাসা ঈদগাহ মাঠ সকাল সাড়ে ৭টায়, কাদেরিয়া জামে মসজিদ ঈদগাহ মাঠ সকাল সাড়ে ৯টায় ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়|





