ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক কার্যালয়ে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা, সরেজমিনে পরিদর্শন-পরবর্তী মূল্যায়ন এবং প্রকল্প বাস্তবায়ন কার্যক্রম আরও গতিশীল করতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়|
শনিবার দুপুরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠাম বিভাগের প্রধান (অতিরিক্ত সচিব) জনাব কবির আহামদ| পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠাম বিভাগের যুগ্ম প্রধান (যুগ্ম সচিব) মোঃ হায়দার আলী উপস্থিত ছিলেন|
সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন|

সভায় মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজীদ, সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মিয়া, প্রধান ভান্ডার ও ক্রয় কর্মকর্তা এ এইচ এম আরিফুল ইসলাম, মহাব্যবস্থাপক (পরিবহন) রাজীব উল আহসানসহ সংশ্লিষ্ট প্রকল্পের প্রকল্প পরিচালক এবং প্রকৌশলীগণ উপস্থিত ছিলেন|
সভায় চলমান উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি, কাজের গুণগত মান, নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প সম্পন্নকরণ এবং জনসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়| এছাড়া সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে মতবিনিময় করা হয়|





-400x300.jpg&w=3840&q=75)