ময়মনসিংহ রোটারি ক্লাবের ২০২৬-২০২৭ সালের নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে| সোমবার সন্ধ্যায় নগরীর সিলভার ক্যাসল রেস্তোরাঁয় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশেনের প্রশাসক মোঃ রুকনুজ্জামান রোকন|

সভায় রোটারি ক্লাব অফ ময়মনসিংহের ৩৫৯২ তম রেগুলার মিটিংয়ে মসিকের প্রশাসক মোঃ রুকনুজ্জামান রোকনকে রোটারি পিন পড়িয়ে দিয়ে ক্লাবের অনারারি মেম্বার করে স্বাগত জানানো হয়|

এসময় সিটি প্রশাসক রোটারি ক্লাবের হয়ে মানবতার সেবায় নিজেকে এগিয়ে নিয়ে যাবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন|
ময়মনসিংহ রোটারি ক্লাবের রেগুলার মিটিং এ রোটারিয়ান মনসুর আলম চন্দনের সভাপতিত্বে উপস্থিত রোটারি নেতৃবৃন্দের অংশগ্রহণের মাধ্যমে আগামী ৬৯ তম ইনস্টলেশন প্রোগ্রামের বিস্তারিত কর্মসূচি নিয়ে আলোচনা হয়|






