বিএনপির যুগ্মমহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স ময়মনসিংহ-তারাকান্দা-ফুলপুর-হালুয়াঘাট-নালিতাবাড়ি-শেরপুর হয়েছে জামালপুর পর্যন্ত নতুন রেলপথ স্থাপনের আবেদন জানিয়েছেন।
এ ব্যাপারে মঙ্গলবার রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবরে একটি আবেদন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপির সাথে সাক্ষাৎ করে হস্তান্তর করেছেন তিনি।
লিখিত আবেদনে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ময়মনসিংহ-তারাকান্দা-ফুলপুর-হালুয়াঘাট-নালিতাবাড়ি-শেরপুর অঞ্চল কৃষি, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা এবং পর্যটনের ক্ষেত্রে অত্যন্ত সম্ভাবনাময় হলেও আধুনিক ও টেকসই রেল যোগাযোগের অভাবে এ অঞ্চলের জনগণ কাঙ্খিত উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছে। এ অঞ্চলে দেশের অন্যান্য অঞ্চলের রেল যোগাযোগ না থাকায় মানুষকে সড়কপথের ওপর অতিরিক্ত নির্ভর করতে হচ্ছে, যাতে সময়, ব্যয় ও ভোগান্তি বৃদ্ধি করছে।
তিনি বলেন, প্রস্তাবিত রেলপথ স্থাপিত হলে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন সাধিত হবে। কৃষিপণ্য, মৎস্য ও অন্যান্য উৎপাদিত পণ্য দ্রুত ও কম খরচে দেশের বিভিন্ন স্থানে পরিবহন করা সম্ভব হবে। তিনি বলেন, ময়মনসিংহের উত্তরাঞ্চল ও সীমান্তবর্তী এলঅকার অথ্যনৈতিক কর্মকান্ড, শিল্পায়ন ও বিনিয়োগ বৃদ্ধি পাবে। শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের সুযোগ সুষ্টি হবে।
প্রিন্স বলেন, পর্যটন সম্ভাবনাময় গারো পাহাড় ও সীমান্তবর্তী এলাকার পর্যটন শিল্প বিকশিত হবে। এই সাথে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপুর্ণ অবদান রাখার পাশাপাশি আঞ্চলিক বৈষম্য হ্রাস পাবে বলেও আবেদনে উল্লেখ করেন তিনি।






