যথাযোগ্য মর্যাদায় ময়মনসিংহে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে|

এ উপলক্ষে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে নগরীর নতুন বাজার দলীয় কার্যালয়ে কোরআনখানি, মিলাদ মাহফিল, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে|

আলোচনা সভায় জিয়াউর রহমানের জীবনের ওপর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন ময়মনসিংহ-৫ মুক্তাগাছা আসনের সংসদ সদস্য ও ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির কোসেন বাবলু, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব ও সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকন|

পরে দলীয় কার্যালয়ের সামনে অসহায়দের মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন নেতাকর্মীরা| দিনব্যাপী এই আয়োজনে বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন|





