ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ড পরিদর্শন করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে সিটি প্রশাসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলে তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় ডেঙ্গু রোগীদের সুরক্ষায় তাদের মাঝে মশারি বিতরণ করেন তিনি।

পরিদর্শনকালে কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের সঙ্গে কথা বলে রোগীদের যথাযথ চিকিৎসা ও সেবাদানের বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেন সিটি প্রশাসক।

এসময় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি পরিচালক ডা. মাইন উদ্দিন খানসহ সিটি কর্পোরেশন ও মচিমহার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।







